সুদীপ নাথ আপনাদের স্বাগত জানাচ্ছে
Showing posts with label মনস্তত্ত্ব. Show all posts
Showing posts with label মনস্তত্ত্ব. Show all posts
Saturday, 6 February 2016
Wednesday, 8 April 2015
গণ-হিষ্টিরিয়া
ত্রিপুরা রাজ্যের উদয়পুরের গোকুল নগরে
কদিন আগে ধর্মপ্রাণ মানুষের ঢল নামে। চারদিকে রটে গিয়েছিল পঞ্চ সাপ বলে কি একটা
নাকি মাথা তুলে দাঁড়িয়ে আছে। শুরু হয় যায় পুজো-আর্চা। কাপড় বিছানো হয় প্রণামী রক্ষা
করতে। অনেকে চান করে নূতন জামা-কাপড় পড়ে, বড় বড় করে সিঁদুরের ফোঁটায় কপাল রাঙিয়ে, ভাবে গদগদ হয়ে
লুটিয়ে পরেন সেই তথাকথিত পঞ্চ সাপের সামনে। বিজ্ঞান কর্মিরাও ছুটে আসে।
আসলে তা ছিল এক
রকমের উদ্ভিদ। এইগুলোকে বিজ্ঞানের ভাষায় বলে মৃতজীবী উদ্ভিদ। এই বিষয়ে আলোচনা শুরু
করার আগে উদ্ভিদের খাদ্য সংগ্রহের দিকটি একটু দেখে নিতেই হয়।
এক ধরণের পদ্ধতিতে
সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের সহায়তায় সূর্যালোকের উপস্থিতিতে মূলরোম দ্বারা শোষিত জল ও
পত্ররন্ধ্র দ্বারা গৃহিত কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক সমন্বয় সাধন করে, গ্লুকোজ
সংশ্লেষ করে। পরে তা শ্বেতসার বা প্রোটিন বা ফ্যাট খাদ্যে পরিণত হয়ে উদ্ভিদের মূল,
কাণ্ড, পাতা, ফল ও বীজের
মধ্যে সঞ্চিত থাকে। এই পদ্ধতিতে উদ্ভিদ না না অজৈব উপাদান থেকে নিজ দেহে উপযোগী
জৈব যৌগের সৃষ্টি করে। এই পদ্ধতিকে বলে
স্বভোজী পুষ্টি পদ্ধতি।
Labels:
মনস্তত্ত্ব
Location:
Agartala, Tripura, India
Subscribe to:
Posts
(
Atom
)